ছাগল নিয়ে দুই পরিবারের মধ্যে গণ্ডগোলের জেরে সংঘর্ষ। আর এই সংঘর্ষে আহত হয় একই পরিবারের চার জন সদস্য। এই ঘটনার লিখিত অভিযোগ পেয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করল বৈষ্ণব নগর থানার পুলিশ।
উল্লেখ্য, মালদার বৈষ্ণব নগর থানার রায়পুর এলাকায় ছাগল নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ বাঁধে। ঘটনায় একই পরিবারের চার জন সদস্য আহত হয়। আহতদের মধ্যে তিন জন মহিলা ছিলেন। ঘটনার পর বৈষ্ণব নগর থানায় আক্রান্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাত্রে এই ঘটনায় অভিযুক্ত ধরণী মণ্ডল ও রাজু মণ্ডল নামে দুইজনকে গ্রেফতার করে। সোমবার তাদের মালদা জেলা আদালতে তোলা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে https://www.youtube.com/embed/IBFxRlCYct0